ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমুখী: প্রণয় ভার্মা

আপডেট : ২৮ মে ২০২৩, ০৮:২৪ পিএম

ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমুখী বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। 

তিনি বলেছেন, সেই বহুমুখী সম্পর্ক যৌথ প্রাকৃতিক বাস্তুতন্ত্রের সুরক্ষাসহ সুবিস্তৃত নানা ক্ষেত্রে সক্রিয় সহযোগিতার মাধ্যমে প্রকাশিত হয়।

রোববার (২৮ মে) সকালে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা কর্মসূচিতে তিনি একথা বলেন।

ভারতীয় হাইকমিশন স্থানীয় সংস্থাসমূহকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ‘জি২০ মেগা বিচ ক্লিন আপ’ শীর্ষক একটি সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম করে। ২০২৩ সালে ভারতের জি২০ প্রেসিডেন্সির আচরণবিধির অধীনে আয়োজিত ঘণ্টাব্যাপী কার্যক্রমটিতে বাংলাদেশ সরকার, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও মিডিয়ার বিশিষ্ট সদস্যদের পাশাপাশি শিক্ষার্থী এবং তরুণ স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ নেন।

প্রণয় ভার্মা বলেন, ভারতের জি২০ প্রেসিডেন্সি চলাকালে অতিথি রাষ্ট্র হিসেবে অংশগ্রহণের জন্য ভারতের আমন্ত্রণ বাংলাদেশের গ্রহণ করা উভয় দেশের বিস্তৃত ও সুগভীর অংশীদারত্বের প্রতিফলন। তিনি যোগ করেন যে, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক হচ্ছে বহুমুখী এবং সেটা যৌথ প্রাকৃতিক বাস্তুতন্ত্রের সুরক্ষাসহ সুবিস্তৃত নানা ক্ষেত্রে সক্রিয় সহযোগিতার মাধ্যমে প্রকাশিত হয়। তিনি গুরুত্ব সহকারে বলেন, উপকূলীয় ও সামুদ্রিক আবাসস্থলের সংরক্ষণ ও সুরক্ষার এই সম্মিলিত প্রচেষ্টা আমাদের দুই দেশের যৌথ মূল্যবোধ ও অগ্রাধিকারসমূহের একটি স্বতঃস্ফূর্ত সম্প্রসারণ।

image


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সবসময় জলবায়ু ইস্যুতে সম্মুখসারিতে রয়েছে। তিনি উপকূলীয় ও সামুদ্রিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তার প্রতি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণের সহায়ক হিসেবে ভারত সরকারের এই উদ্যোগ এবং নাগরিক-কেন্দ্রিক অংশগ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

জি২০ মেগা বিচ ক্লিন আপ ইভেন্টেটির উদ্দেশ হলো পরিবেশের ওপর সামুদ্রিক বর্জ্যের প্রভাব সম্পর্কে সংবেদনশীল করা এবং সচেতনতা বাড়ানো। পরিবেশগত সংকট প্রশমনে ব্যক্তিগত প্রচেষ্টা ও জনসমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর