নীলফামারী-চিলাহাটি রুটে নতুন রেল, উদ্বোধন চার জুন

আপডেট : ৩০ মে ২০২৩, ০১:৫১ পিএম

দীর্ঘ অপেক্ষা শেষে নীলফামারীর চিলাহাটি থেকে রাজধানী ঢাকা পর্যন্ত রেলপথে চলাচল শুরু করতে যাচেছ নতুন একটি আন্তঃনগর ট্রেন। দিনের বেলা চলা ট্রেনটির নাম ‘নীলফামারী এক্সপ্রেস’ করার প্রস্তাব পাঠিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক চিঠির বরাতে পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে, আগামী চার জুন সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ওই ট্রেনের নামসহ চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসন জানিয়েছে, জেলাবাসীর দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে এই রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর জন্য প্রধানমন্ত্রী রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। 

এদিকে নতুন আন্তঃনগর ট্রেনে চালুর খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দে ভাসছে জেলার মানুষ। পাশাপাশি ট্রেনটির নাম ‘নীলফামারী এক্সপ্রেস’ প্রস্তাব পাসসহ চাহিদা অনুযায়ী আসন বরাদ্দ দিতে প্রধানমন্ত্রী কাছে অনুরোধ জানিয়েছে তারা।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার জানান, ইতিমধ্যে ট্রেনটির ট্রায়াল শেষ করা হয়েছে। উদ্বোধনের দিনক্ষণ নির্ধারণ হলেও এখনও ট্রেনটির নামকরণ হয়নি। তবে পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে আন্তঃনগর নতুন ট্রেনটির নাম ‘নীলফামারী এক্সপ্রেস’ করার প্রস্তাব করে মহাপরিচালক বরাবরে চিঠি পাঠিয়েছি। 

তিনি বলেন, একটি লোকমোটিভ ও ১১ বগি বিশিষ্ট ট্রেনটি সপ্তাহের শনিবার বাদে ছয় দিন নিয়মিত চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রেলপথে চলাচল করবে।

ট্রেনটি চিলাহাটি রেলওয়ে স্টেশন (৮০৬ ডাউন) থেকে সকাল ছয়টা ছেড়ে যাবে। ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে বিকেল তিনটা ১০ মিনিটে।

অপর দিকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন (৮০৫ আপে) থেকে বিকেল সোয়া চারটায় ছেড়ে চিলাহাটি  রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত একটা ৪৫ মিনিটে।

চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রেলপথে চলাচলকালে ট্রেনটি ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করবে। 

image


জেলাবাসীর দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের এক ডিসেম্বর জেলার সৈয়দপুর থেকে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলাচল শুরু হয় ‘নীলসাগর এক্সপ্রেস’ নামে রাত্রিকালীন একটি আন্তঃনগর ট্রেনের।

সৈয়দপুর থেকে রাতে এবং ঢাকা থেকে দিনে চলাচল করছে ওই ট্রেনটি। আওয়ামী লীগ সরকারের সময়ে সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত রেললাইনের উন্নয়ন শেষে ২০১৫ সালের ২৮ জানুয়ারি সেটি চিলাহাটি থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত চলাচল শুরু করছে। ওই ট্রেন চালুর ফলে নীলফামারী জেলাসহ উত্তর জনপদের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর জেলার মানুষের আর্থসামাজিক সম্ভাবনার দ্বার উন্মোচন হয়। 

আরও পড়ুন: র‌্যাব হেফাজতের নারীর মৃত্যু: জেসমিন ও বাদির অর্থ লেনদেনের চিরকুট তদন্ত কমিটির হাতে

এ সময়ে দাবি উঠে এ পথে আরেকটি ঢাকামুখি দিবাকালীন আন্তঃনগর ট্রেন চালুর। বর্তমান সরকারের সময়ে রেলওয়ের ব্যাপক উন্নয়নে পঞ্চগড়সহ বিভিন্ন রুটে একাধিক নতুন নতুন ট্রেন চালু হলেও উপেক্ষিত ছিল নীলফামারী জেলাবাসীর দাবিটি। পরে প্রধানমন্ত্রী দাবির প্রতি সায় দেন। 

নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, অন্য রেলপথের তুলনায় চিলাহাটি-ঢাকা রেলপথে যাত্রীর সংখ্যা অনেক বেশি। ৩৮৩ কিলোমিটার দূরত্বের চিলাহাটি-ঢাকা রেলপথে চলাচল করছে একমাত্র রাত্রিকালীন আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’। 


একাত্তর/এসি

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর