চন্দনাইশে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

আপডেট : ৩০ মে ২০২৩, ০৬:২৪ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি একটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে ২০ লাখ টাকা। 

সোমবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার কাঞ্চননগর পাহাড়ে এ অভিযান চালানো হয়।

জানা যায় চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চননগরে সংরক্ষিত বনাঞ্চলে অনুমোদনহীন, অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা অমান্য করায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এলিনা খান গত ২১ মে আইনি নোটিশ পাঠিয়েছিলেন।

এরই জেরে সোমবার চন্দনাইশের কাঞ্চননগরে পাহাড়ের বনজ, ফলজ গাছ ধ্বংস করে অবৈধভাবে গড়ে তোলা দুটি ইটভাটা গুড়িয়ে দেয় প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন এসিল্যান্ড এবং নিবার্হি ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উর্মি সরকার।

জানা যায়, হাইকোর্টের রায় অমান্য করে প্রভাবশালীদের মদদে টিকে ছিলো এই ইটভাটা। প্রশাসন বার বার অভিযান চালিয়েও তাদের অবাধে কৃষি জমি ও পাহার কাটা, ফলোজ বাগান উজাড় করার ধংসযজ্ঞ থামাতে পারছিলো না।

গত ২১ মে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপার্সন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এলিনা খান পরিবেশ ধ্বংসকারী এই সব ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের দেয়া আদেশ অমান্য করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট আইনি নোটিশ পাঠালে তার পরিপ্রেক্ষিতে প্রশাসন অবৈধ ইটভাটা উচ্ছেদে চন্দনাইশের কাঞ্চননগরে অভিযানে নামে।


একাত্তর/এআর

সিরাজগঞ্জের অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আরেকটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসের মধ্যে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় লিবারেল ডেমেোক্রেটিক পার্টির (এলডিপি) বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দিয়েছেন।
চট্টগ্রাম বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর ১০ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে বেশ...
চট্টগ্রামে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ক্রস ফিলিং (এক সিলিন্ডার থেকে আরেকটিতে গ্যাস ভরা) করার সময় ৬৭২টি সিলিন্ডার জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিলিন্ডারগুলো জব্দ...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর