চট্টগ্রামে এলডিপির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় লিবারেল ডেমেোক্রেটিক পার্টির (এলডিপি) বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দিয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) দোহাজারি পৌরসভার রূপনগর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এলডিপির দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এসময় ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। 

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের রাজনীতিতে বড়ো ধরনের মেরুকরণ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এলডিপি নেতাকর্মীদের যোগদানের মধ্য দিয়ে চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের পক্ষে গণসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তারা। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।

একাত্তর/এসি
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর