গুলিবিনিময়ের পর অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ৩০ মে ২০২৩, ০৬:৫৪ পিএম

কুমিল্লায় ডাকাত দলের সাথে গুলিবিনিময়ের পর আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

গ্রেপ্তারকৃতরা হলেন জহির (৪২), নয়ন (২৮), আলমগীর (৩৮), কাউসার (৪০), খলিল (৫০)। তবে তিন-চার জন ডাকাত এসময় পালিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, ভোররাত তিনটার দিকে গোপন খবরের ভিত্তিতে বরুড়া থানা পুলিশের একটি দল বরুড়া লক্ষ্মীপুর শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে অভিযান চালায়। এসময় সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি আন্তঃজেলা ডাকাত দল। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর গুলি ছুড়তে শুরু করে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ১১ রাউন্ড শটগানের রাবার বুলেট ছুড়ে। 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আরও জানান, পরে ওই ডাকাত দলের পাঁচজনকে আটক করতে সমর্থ হয় পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক (এসবিবিএল), পাঁচ রাউন্ড ১২ বোর কার্তুজ, দুইটি ছেনি, একটি তালা ভাঙ্গার মোটা রড, দুইটি রডের টুকরা, একটি জিআই পাইপ দ্বারা তৈরি বিশেষ অস্ত্রসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাত দলের সদস্যদের সাথে ধস্তাধস্তিতে ডাকাত দলের সদস্যরা ও দুইজন পুলিশ কনস্টেবল সামান্য আঘাতপ্রাপ্ত হন বলেও জানান তিনি।

আরও পড়ুন: রূপগঞ্জে ৫০৫ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেপ্তার

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, ধস্তাধস্তিতে আহত পুলিশ সদস্যদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় চুরি-ডাকাতির ৮-১০টি করে মামলা রয়েছে। এ ঘটনায় বরুড়া থানায় পৃথক দুইটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর