কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাবা-ছেলে নিহত

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৭:০৮ পিএম

কু‌মিল্লায় ট্রেনের ধাক্কায় সিএন‌জিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সম্পর্কে  তারা বাবা ও ছেলে।  

শ‌নিবার বি‌কেল সোয়া চারটার দিকে সদর দ‌ক্ষিণ উপজেলার বিজয়পুর‌ জেলখানাবা‌ড়ি রেল‌গেট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বাতাইছ‌ড়ি পাকামুড়া এলাকার লতিফ মিয়ার ছে‌লে মো. সোহাগ (৩৫) এবং তার ছেলে মো. সোহেল (১২)। 

স্থানীয়রা জানান, অটোরিকশাটি দ্রুত গতিতে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের সামনে পড়ে। এতে দুই জন ঘটনাস্থলেই নিহত হন। 

সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, চট্টগ্রাম থে‌কে ছে‌ড়ে আসা আন্তঃনগর ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন: মিতু হত্যা: সাত বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

তিনি বলেন, নিহতদের পরিবারে খবর দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কু‌মিল্লা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হবে। এ ঘটনায় এক‌টি মামলা প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর