শীতলক্ষ্যায় লাইটারেজ জাহাজে বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ

আপডেট : ০৪ জুন ২০২৩, ০১:৪৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলবাহী লাইটারেজ জাহাজের ট্যাংকার বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধসহ আরও তিনজন আহত হয়েছেন। 

শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে সাংহাই ৮ নামক জাহাজে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধ আটজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন হুমায়ুন, ইমতিয়াজ, রুবেল, ইমন, সোহেল, রাকিব, রাহাত ও নাজমুল । 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে তেলের কাঁচামালবাহী (ন্যাফথা) লাইটারেজ জাহাজ সাংহাই-৮ ঘোড়াশাল এলাকায় একটি কারখানায় মালামাল খালাস করে মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় কোম্পানির নিজস্ব ডকইয়ার্ডে নোঙ্গর করে।

image


এরপর রাত ২টার দিকে হঠাৎ জাহাজের তেলের ট্যাংকার বিস্ফোরণ ঘটে। এসময় জাহাজের কেবিনে ঘুমন্ত পাঁচ শ্রমিক দগ্ধ হন। এছাড়া আরো তিনজন আহত হন। 

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে দগ্ধ আটজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করে। বাকি তিনজনকে অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

image


আরও পড়ুন: মডার্ন পরিবহনের বাসচাপায় অটোচালকসহ তিনজন নিহত

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতাউর রহমান জানান, তেলের ট্যাংকারে গ্যাস জমে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে। 

উল্লেখ্য, পাঁচ মাস আগে একই জাহাজে তেলের ট্যাংকার বিস্ফোরণে এক শ্রমিক মারা যান। 


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর