কর্তব্যরত পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২৩, ০১:২৫ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী পুলিশ ক্যাম্পে কর্মরত এক কনস্টেবলের রহস্যজনক মৃত্যু ঘটেছে। 

রোববার সকাল ৯টার দিকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত কনস্টেবল শাহেদ (২৬) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।

এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুফল জানান, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সেন্ট্রি ডিউটি ছিল শাহেদের। পরের সেন্ট্রিকে ডিউটি না বুঝিয়ে দিয়েই বিছানায় গিয়ে শুয়ে পড়েন তিনি। সহকর্মীরা তার নাক মুখে ফেনা দেখতে পেয়ে তড়িঘড়ি করে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। 

শাহেদের মৃত্যুর খবর পেয়ে গাংনী থানার ওসি ও মেহেরপুরের পুলিশ সুপার শাহেদের মরদেহ দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ও মৃত্যু রহস্য উন্মোচনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর জন্য নির্দেশ দেন। 

আরও পড়ুন: মোজা নিয়ে দামাদামি করায় কনস্টেবলকে মারধর, অভিযুক্তরা পলাতক

মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) রাফিউল আলম জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত ও পুলিশের তদন্তে তার মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। 


একাত্তর/জো

মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
মানসিক অবসাদ আর ক্লান্তিতে ভেঙে পড়া চোখ দুটোয় কেবলই শূন্যতা। কখনও আনমনে চেয়ে থাকেন তেঁতুলবাড়িয়া সীমান্তের কাঁটাতারের দিকে, কখনও আবার ডুকরে কেঁদে ওঠেন অজানা কোনো আতঙ্কে। গত একটা সপ্তাহ ধরে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর