ট্রাক-ভটভটি সংঘর্ষে শিশু নিহত, পা হারালেন মা

আপডেট : ০৫ জুন ২০২৩, ১০:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় এক পা হারিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ওই শিশুর মা। 

রোববার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত রাহাদ আলী (৫) ও আহত রুনি বেগম শিবগঞ্জ পৌর এলাকার তরকারিপট্টি গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে ও স্ত্রী। 

স্থানীরা জানায়, শিশু রাহাদ মায়ের সঙ্গে ভটভটিতে করে রসুলপুর হতে শিবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এসময় রসুলপুর মোড়ে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই শিশু রাহাদের মৃত্যু হয় এবং এসময় তার মায়ের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: রূপগঞ্জে সালিসে তর্কের জেরে ব্যবসায়ীকে গুলি

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সড়ক দুর্ঘটনায় একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসজে

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর