চট্টগ্রামে আজাদ হত্যার দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ০৫ জুন ২০২৩, ০২:১০ পিএম

চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের পাহাড়তলীতে আজাদুর রহমান আজাদ হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। 

ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রোববার খুলনার পাইকগাছা এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করে। 

সোমবার দুপুরে নগরীর মনসুরাবাদে অবস্থিত গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশ বন্দর শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী। 

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার মূল আসামি আবুল হাসনাত রাজু ও ওসমান। 

তিনি আরও জানান, স্থানীয় নয়াবাজার বিশ্বরোড এলাকার দোকানপাট থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে আজাদের সাথে আবুল হাসনাত রাজু ও ওসমানের দীর্ঘদিনের বিরোধ ছিল। 

এরই ধারাবাহিকতায় গত ২৮ মে ভোরে আজাদকে তার বাসার গলির সামনে আবুল হাসনাত, ওসমান ও তাদের সহযোগীরা মিলে ছুরিকাঘাতে হত্যা করে। 

আরও পড়ুন: নিজেদের নির্মাণাধীন বাড়ির ছাদ ভেঙে পড়ে তরুণ নিহত

এ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোটরসাইকেল টনি নামে আরেকজনের বাসা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা। 

টনি এই মামলার আরেক আসামি বলে জানিয়েছে পুলিশ। তিনি এখনো পলাতক। 


একাত্তর/এসজে

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর