পিকআপে ৪০ কেজি গাঁজা পাচারকালে দুইজন গ্রেপ্তার

আপডেট : ০৭ জুন ২০২৩, ০৮:২৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যানে করে ৪০ কেজি গাঁজা পাচারকালে দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

বুধবার ভোরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী বিআরটিসি কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. সাইদুর রহমান (২০) কুমিল্লার দেবীদ্বার থানাধীন আলমপুর এলাকার কবির মিয়ার ছেলে ও ইয়াছিন (১৯) একই জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন তেতাভূমি এলাকার জলিল মিয়ার ছেলে। মাদক বহনকারী পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।

র‍্যাব ও পুলিশ জানায়, ভোরে গোপন খবরের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি দল এশিয়ান হাইওয়ে সড়কে কালাদী বিআরটিসি বাস কাউন্টারের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় গাজীপুরগামী একটি পিকআপভ্যানের পেছনে থাকা খালি ১১০টি ক্রেটের মধ্যে ছয়টিতে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় মাদক কারবারি সাইদুর ও ইয়াছিনকে এবং জব্দ করা হয় মাদক বহনকারী পিকআপভ্যানটি। 

image


আরও পড়ুন: দক্ষিণাঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, বুধবার দুপুরে র‍্যাব গ্রেপ্তারকৃতদের থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর