শিশু হত্যার পর মায়ের আত্মহত্যা

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৪:৪০ পিএম

স্বামীর সাথে ঝগড়ার এক পর্যায়ে শিশুকে হত্যার পর তার মাও আত্মহত্যা করেছেন। পুলিশ দু’জনের মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সকালে কুমিল্লার বুড়িচংয়ের গোপীনাথপুর গ্রামে একটি ঘর থেকে ওই মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হক জানান, গোপীনাথপুর গ্রামের মাঝি বাড়ির শাহ জাহানের ছেলে সিঙ্গাপুর প্রবাসী আবুল কালামের সাথে পাঁচ বছর আগে একই উপজেলার বারেশ্বর গ্রামের মো. মোস্তাফার মেয়ে জান্নাত আক্তারের বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। সম্প্রতি গত ৫ মাস পূর্বে আবুল কালাম ছুটি শেষ করে সিঙ্গাপুর যান।

পরিবারের সদস্যদের বরাতে ইউপি সদস্য আবদুল হক আরো বলেন, বুধবার রাতে পরিবারের সদস্যদের সাথে খাবার খেয়ে জান্নাত আক্তার শিশু সন্তানকে নিয়ে নিজের রুমে ঘুমাতে যায়। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে না ওঠায় শাশুড়ি তাদের ডাকতে যান। তিনি দীর্ঘক্ষণ কোন শব্দ না পেয়ে বাড়ির অন্য সদস্যদের ডেকে আনেন। পরে সবাই মিলে ঘরের দরজা ভেঙে দু’জনের মরদেহ দেখতে পায়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কবির হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ১০টার দি‌কে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দেখতে পায়, বিছানায় শিশুর মরদেহ পড়ে আছে, পাশে ফ্যানের সাথে ওড়নায় ঝুলছিল মায়ের দেহ।

ওসি জানান, শিশুর গলায় তার প্যাঁচানো ছিলো। পু‌লিশ মা ও শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি- স্বামীর সাথে মোবাইলে ঝগড়া করে ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন।

আরও পড়ুন: মস্কো দখল করতে চায় পুতিন বিরোধীরা

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা ও একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর