ডিবি পুলিশের ছদ্মবেশে চাঁদাবাজি, গ্রেপ্তার তিন

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৭:২০ পিএম

শেরপুরে ডিবি পুলিশের ছদ্মবেশে চাঁদাবাজির সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শেরপুর সদরের ডোবারচর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি খেলনা ওয়াকিটকি, দুইটি নম্বর বিহীন মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তারা হলেন, সদর উপজেলার পশ্চিম দড়িপাড়া গ্রামের সজিব মিয়া (২০), কসবা মোল্লাপাড়া মহল্লার নাঈম ইসলাম (২১) ও কসবা শিবোত্তরপাড়া মহল্লার রাদ (২০)।

পুলিশ জানায়, গেলো রাতে সদর উপজেলার ডোবারচর দক্ষিণপাড়ায় একটি বাড়িতে গিয়ে ওই যুবকরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এসময় তাদের কাছে গ্রেফতারি পরোয়ানা আছে বলে দাবি করে এবং গ্রেপ্তারের ভয় দেখায়। পরে গ্রেপ্তার এড়াতে চাইলে তারা ৫০ হাজার টাকা দাবি করেন।

আরও পড়ুন: নার্সের ছদ্মবেশে হাসপাতাল থেকে নবজাতক চুরি

সদর থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল বলেন, তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় গোপনে গৃহস্থরা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে তাদের আটক করে। এরপর তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


একাত্তর/এসি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর