পঞ্চগড়ে সড়কে ছিন্নভিন্ন বাইক আরোহী চাচা-ভাতিজা

আপডেট : ০৯ জুন ২০২৩, ১১:২১ পিএম

পঞ্চগড়ে দুই মোটরসাইকেল আরোহীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই দুর্ঘটনা কীভাবে ঘটেছে তাৎক্ষণিক তা জানা না গেলেও স্থানীয়দের ধারনা, ট্রাক চাপায় তাদের মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত ৯টার দিকে জেলা সদরের সাতমেরা ইউনিয়নের সাড় নয় মাইল এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার জনাব আলীর ছেলে শরিফুল ইসলাম (২৭) এবং আব্দুর রজ্জাকের ছেলে শেখ ফরিদ (২৬)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। 

স্থানীয়রা জানিয়েছেন, শেখ ফরিদ প্রতিবেশী ভাতিজা শরিফুলকে নিয়ে জেলা সদরের তিনমাইল এলাকায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। রাত ৯ টার দিকে মোটরসাইকেলসহ তাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ের পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আরাফাত

তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, নিহতদের পরিচয় পাওয়া গেছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। 


একাত্তর/এসি

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর