পেঁয়াজবাহী ভটভটি উল্টে চাপা পড়ে চালক নিহত

আপডেট : ১০ জুন ২০২৩, ০১:৫৬ পিএম

নওগাঁর আত্রাইয়ে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে একটি পেঁয়াজবাহী ভটভটি উল্টে ভটভটির চাপায় চালক নিহত ও তিন পেঁয়াজ ব্যবসায়ী আহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার নওগাঁ-নাটোর সড়কের বিহারীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভটভটি চালক মাহাবুবুর রহমান (১৮) আত্রাই উপজেলার সোনাডাঙ্গা গ্রামের রুস্তম আলীর ছেলে। আহত পেঁয়াজ ব্যবসায়ীরা হলেন উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সখিমুদ্দিনের ছেলে রহিদুল (৪৫), সদুপুর গ্রামের মৃত আদেশ আলীর ছেলে মোফাজ্জল (৫০) এবং দিঘা গ্রামের এমদাদুল হকের ছেলে রাসেল (২০)। আহতদের মধ্যে রহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের নলডাঙ্গা হাট থেকে মাহাবুবের ভটভটিতে ওই ব্যবসায়ীরা পেঁয়াজ নিয়ে আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী হাটে যাচ্ছিলেন। যাত্রাপথে নওগাঁ-নাটোর সড়কের বিহারীপুর নামক স্থানে চার মাথার মোড়ে দুই দিক থেকে আসা ভ্যানকে সাইড দিতে গিয়ে অতিরিক্ত বাঁক নেওয়ায় ভটভটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই উল্টে চাপায় চালক মাহাবুবুর রহমান নিহত হন। ভটভটির ওপরে থাকা পেঁয়াজ ব্যবসায়ীরা ভটভটি থেকে ছিটকে পড়ে যান। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার বুসরা জানান, মাহাবুবকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত তিনজনের মধ্যে রাসেল ও মোফাজ্জল এখানে চিকিৎসাধীন রয়েছেন। রহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: আমবোঝাই অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/জো 

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর