মুন্সীগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, নেপথ্যে মাদক

আপডেট : ১০ জুন ২০২৩, ০৪:২৪ পিএম

মুন্সীগঞ্জে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, প্রতিপক্ষের দিকে অভিযোগ করা হলেও এর নেপথ্যে রয়েছে মাদকের কারবার।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার সদরের পঞ্চসারের নয়াগাঁও পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মতিউর রহমান কালাই। আহতরা হলেন- শাকিল ও তার মা।

নিহতের স্বজনরা জানান,  জুবায়ের, জিহাদ ও তাদের বাবা দিল মোহাম্মদ কালাই মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কক্সবাজারে দৃশ্যমান প্রথম আইকনিক রেলস্টেশন

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ তরিকুজ্জামান জানান, মাদক বেচা-কেনা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে কালাই নিহত হন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।


একাত্তর/এসি

বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর