বিদেশে দক্ষ ছাড়া শ্রমিকের বাজার নেই: প্রবাসী কল্যাণ মন্ত্রী

আপডেট : ১১ জুন ২০২৩, ০৫:৩৯ পিএম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দক্ষ ছাড়া বিদেশে শ্রমিকের বাজার নেই। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে দক্ষ শ্রমিক তৈরিতে সারাদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

রোববার সকালে নওগাঁর রাণীনগর উপজেলায় প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।  

মন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। দক্ষ হয়ে দেশের বাইরে গেলে নিজের এবং দেশের লাভ হবে। বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার কোনো বিকল্প নেই।

এর আগে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন মন্ত্রী। এরপর পরিবেশর ভারসাম্য রক্ষায় এবং সবাইকে উৎসাহ জোগাতে টিটিসি চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, আইএমটি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল হক চৌধুরী প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সহধর্মীনি ড. নাসরিন আহমদ, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম জাকির হোসেন, রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সিহাবুল ইসলাম, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদসহ অনেকে।


একাত্তর/এসি

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর