তরুণ ফুটবলাদের গাড়িতে চাপা, গুরুতর আহত ছয়

আপডেট : ১১ জুন ২০২৩, ০৬:০৫ পিএম

কুমিল্লায় ফুটবল খেলতে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় একটি ছোট পিকআপের ছয় তরুণ গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

রোববার বিকেল চারটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই সদর দ‌ক্ষিণ উপ‌জে‌লার যুগপুর এলাকার বা‌সিন্দা।

সদর দ‌ক্ষিণ থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, বিকেলে একটি ছোট খোলা পিকআপে করে ১৬ জন কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) খেলার উদ্দেশে উপজেলা পরিষদ মাঠের যাচ্ছিলো। পথে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ছয় জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে  চার জনের অবস্থা আশঙ্কাজনক। আহত‌দের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: জীবিত হবে আশায় চার দিন খাটের নিচে লাশ

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানিয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর