ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবেন মুফতি ফয়জুল

আপডেট : ১২ জুন ২০২৩, ১০:৩৩ এএম

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে, এই ধারা অব্যাহত থাকলে ফলাফল যাই হোক মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। সকালে ভোট দিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

সোমবার সকাল ৮টার পর রূপাতলী হাউজিং আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। হাতপাখা প্রতীক নিয়ে মেয়র পদ লড়ছেন ফয়জুল করীম। 

এসময় তিনি ভোটে কোনও ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে প্রশাসনকে নজর দেয়ার আহবান জানান।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনেক ভালো। কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে আসেনি। শুধু কাউনিয়ায় আমাদের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে কর্তব্যরত পোলিং অফিসারকে জানানোর পর তারা বিষয়টি সমাধান করেন। 

ফলাফল মেনে নেওয়া বা না নেওয়ার বিষয়ে সৈয়দ ফয়জুল করিম বলেন, এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে ফলাফল যাই হোক না কেন অবশ্যই আমরা মেনে নেব। 

আরও পড়ুন: বরিশাল ও খুলনা সিটিতে ভোটগ্রহণ চলছে

তিনি বলেন, যদি ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন তাহলে আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত।

এর আগে, সকাল ৮টায় বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সেখানে ভোট শুরুর আগে থেকেই ভোটকেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। 


একাত্তর/এসজে

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর