ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, এক জনের কারাদণ্ড

আপডেট : ১২ জুন ২০২৩, ০৭:২০ পিএম

নওগাঁর রাণীনগরে শাহী ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাধা দেওয়ার অপরাধে পেট্রোল পাম্পের মিটারম্যান (কর্মচারী) মাসুদ রানা উজ্জলকে (৩৩) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। 

সোমবার দুপুরে উপজেলা সদরের বাসট্যান্ড এলাকায় ওই পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান এ আদেশ দেন।  

তিনি বলেন, বিএসটিআই এর পরিদর্শকের উপস্থিতিতে উপজেলার কয়েকটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদরের শাহী ফিলিং স্টেশনে অভিযান চালাই। অভিযানে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন তেল ক্রেতাদের কাছে সঠিকমাপে দিচ্ছেন কিনা এজন্য তেল মাপার কার্যক্রম চলছিল। এমতাবস্থায় পাম্পের মিটারম্যান মাসুদ রানা উজ্জল কৌশলে পাম্পের ভিতরে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে অভিযানে বাধা প্রদান করেন। এরপর তাকে জেনারেটর চালু করার নির্দেশ দিলেও জেনারেটর চালু করতে তিনি অসম্মতি জানায়। 

আরও পড়ুন: দুই মহানগরীতে ভোট শেষে ফলের অপেক্ষা

এ কর্মকর্তা আরও বলেন, এ সময় বিদ্যুৎ অফিসের লাইনম্যানের উপস্থিতিতে জানতে পারি, বিদ্যুতের কোনো লোডশেডিং নেই। পাম্পের মিটারম্যান মাসুদ রানা উজ্জল নিজের ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে বিএসটিআই এবং ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা প্রদান করেন। এ জন্য তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।

এছাড়া কাশিমপুর ফিলিং স্টেশনে আন্ডারগ্রাউন্ড টোরেজ স্ট্যাং সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পাম্পের ম্যানেজারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় রাজশাহী বিএসটিআই এর পরিদর্শক মিঠুন কবিরাজ উপস্থিত ছিলেন।


একাত্তর/আরবিএস  

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর