বরিশাল ও খুলনায় বড় ব্যবধানে এগিয়ে নৌকা

আপডেট : ১২ জুন ২০২৩, ০৭:০৪ পিএম

বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থীরা। বরিশালে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। আর খুলনাতে নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় প্রায় চারগুণ ভোটে এগিয়ে রয়েছেন। 

বরিশাল সিটিতে মোট কেন্দ্র রয়েছে ১২৬টি। এরমধ্যে ১০৮টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে খোকন সেরনিয়াবাত পেয়েছেন ৭৫ হাজার ৮৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করিম পেয়েছেন ২৯ হাজার ৫৫১ ভোট। 

এদিকে খুলনায় ২৮৯ কেন্দ্রের মধ্যে ৮০ কেন্দ্রের ফল ঘোষণা করা এই কেন্দ্রগুলিতে নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ৩৮ হাজার ১৪৭ ভোট। আর ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের আব্দুল আউয়াল পেয়েছে ১০ হাজার ৬৫৫ ভোট। 

বরিশালে সিটিতে সাত জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (টেবিল ঘড়ি), মো. আলী হোসেন হাওলাদার (হরিণ) এবং মো. আসাদুজ্জামান (হাতি)।

খুলনা সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের আব্দুল আউয়াল, জাকের পার্টির গোলাপফুল প্রতীকের এসএম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকের এসএম শফিকুর রহমান মুশফিক।

আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে চক্রান্ত শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

বরিশালে ভোটার সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন।

সিটির ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ১০টি পদের বিপরীতে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচনে দুই নারী সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খুলনা সিটিতে ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে দুই জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

খুলনায় ভোটার সংখ্যা পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী দুই লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। তার মধ্যে নতুন ভোটার প্রায় ৪০ হাজার। জয়-পরাজয়ের অন্যতম নির্ধারক তারাই।


একাত্তর/আরবি  

দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। ১০ কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী আজমত উল্লা খান এগিয়ে রয়েছেন। সিটি কর্পোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০টি কেন্দ্রের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর