গাজীপুরে ১০ কেন্দ্রে নৌকা এগিয়ে

আপডেট : ২৫ মে ২০২৩, ০৫:২৫ পিএম

দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। ১০ কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী আজমত উল্লা খান এগিয়ে রয়েছেন। 

সিটি কর্পোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০টি কেন্দ্রের মধ্যে ১০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এই কেন্দ্রগুলিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ৪২৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ৪১১৭ ভোট। 

বৃহস্পতিবার সকাল আটটায় সিটি কর্পোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। শুরুর দিকে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। 

সহিংসতার খবর পাওয়া না যায়নি। প্রথমবারের মতো ইভিএমে কম সময়ে ভোট দিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন গাজীপুরের ভোটাররা। তবে কিছু কিছু কেন্দ্রে ইভিএমে ভোট দিতে গিয়ে অনেকের আঙ্গুলের ছাপ মিলতে দেরি হয়েছে। 

ভোটকেন্দ্রের পরিবেশ নিয়েও নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন ভোটাররা। তারা বলছেন, কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছিল না কোনো অভিযোগ।

সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী লড়ছেন। গাজীপুর সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন। 


একাত্তর/আরবি 

বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থীরা। বরিশালে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। আর...
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর