স্ত্রীকে গলাকেটে হত্যাচেষ্টা, ছোরাসহ স্বামী আটক

আপডেট : ১৩ জুন ২০২৩, ১২:০১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে গলাকেটে হত্যার চেষ্টাকালে ধারালো ছোরাসহ স্বামীকে আটক করে পুলিশ।

সোমবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের ভুলতা দিঘীরপাড় এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী খাদিজা বেগমকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী গোলাম মোর্শেদকে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছোরাসহ আটক করেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরেই খাদিজা বেগমের সাথে স্বামী মোর্শেদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলে আসছিল। সোমবার রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ করে তাদের দুইজনের মধ্যে আবারও কথাকাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে মোর্শেদ একটি ধারালো ছুরি দিয়ে খাদিজার গলায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন এসে খাদিজা বেগমকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত ধারালো ছোরাসহ গোলাম মোর্শেদকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর