স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৮:১২ পিএম

নীলফামারীর ডোমারে এক স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেরার হরিণচড়া ইউনিয়নের আটিয়াবাড়ি মাস্টারপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত মেঘনা রানী রায় (৩৫) উপজেলার বামুনিয়া ইউনিয়নের খামার বামুনিয়া গ্রামের শচীন চন্দ্র রায়ের মেয়ে।

অভিযুক্ত স্বামী নির্মল চন্দ্র রায় (৪০) আটিয়াবাড়ি মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।

ডোমার থানার পরিদর্শক মো. মাহমুদ উন নবী স্থানীয়দের বরাতে জানান, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সকাল সাতটার দিকে স্ত্রী মেঘনা রানী রায়কে গলাটিপে হত্যা করেন নির্মল চন্দ্র রায়। খবর পেয়ে ডোমার থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরহতাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পরে স্থানীয়দের সহযোগীতায় নির্মল চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়।

নিহত মেঘনা রাণী রায়ের ফুফাতো ভাই প্রহল্লাদ চন্দ্র রায় অভিযোগ করে বলেন, মেঘনা রানী রায় আমার মামাতো বোন। প্রায় ১৫ বছর আগে মেঘনার সাথে বিয়ে হয় নির্মল চন্দ্র রায়ের। মেঘনা-নির্মল দম্পতির দুই সন্তান রয়েছে। আড়াই বছর আগে পঞ্চগড়ের বাংলাবান্ধায় দ্বিতীয় বিয়ে করেন নির্মল চন্দ্র রায়। এরপর থেকে মেঘনার ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল। ওই নির্যাতনের ধারাবাহিকতা মঙ্গলবার মেঘনাকে গলা টিপে হত্যা করে নির্মল।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

পরিদর্শক মো. মাহমুদ উন নবী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী মেঘনাকে হত্যার দায় স্বীকার করেছে গ্রেপ্তারকৃত নির্মল চন্দ্র। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


একাত্তর/আরএ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর