কলাপাড়ায় তিন ট্রলারসহ ৩২ জেলে আটক

আপডেট : ১৫ জুন ২০২৩, ১২:১৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদী সংলগ্ন সমুদ্র মোহনায় কোস্ট গার্ডের অভিযানে তিনটি ফিশিং ট্রলার, ৩৩০ কেজি সামুদ্রিক মাছ ও ১০ লাখ মিটার জালসহ ৩২ জেলেকে আটক করা হয়েছে।

৬৫ দিন সমুদ্রে মাছ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা সমুদ্র ও সমুদ্র মোহনায় অবাধে মাছ শিকার করছে এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাত ১০টা থেকে কলাপাড়া কোস্ট গার্ড নিজামপুর স্টেশনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

কোষ্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, আন্ধারমানিক নদী সংলগ্ন সমুদ্র মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি ফিশিং বোট তল্লাশি করে ৩৩০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, ১০ লাখ মিটার সুতার জালসহ ৩২ জন জেলেকে আটক করা হয়। 

আরও পড়ুন: সামাজিক ন্যায়বিচারকে গুরুত্ব দিন: বিশ্ব সম্প্রদায়কে প্রধানমন্ত্রী

পরবর্তীতে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য বিভাগের মেরিন ফিশারী কর্মকর্তা মো: আশিক আহমেদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত মাছ ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়। এছাড়া আটককৃত ৩২ জেলেকে ৩১ হাজার টাকা জরিমানা করে ট্রলার ও জালসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ নিজামপুর স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমান জানান, ইলিশের অভয়াশ্রম রক্ষায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে তারা এই অভিযান পরিচালনা করেন।


একাত্তর/আরবিএস  

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক মোল্লাসহ (৪৮) সাতজনকে আটক করেছে পুলিশ।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাঁই মাছ। বিশাল এই মাছটি বিক্রি হয়েছে ১ লাখ তিন হাজার ৯৬০ টাকায়।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ্যপ অবস্থায় অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর