ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে হোটেল মালিকের নামে পরোয়ানা

আপডেট : ১৫ জুন ২০২৩, ০৫:২০ পিএম

লক্ষ্মীপুর শহরের ‘ঝুমুর হোটেল’ নামের একটি রেস্টুরেন্টে গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগী।

আর আদালত মামলাটি আমলে নিয়ে রেস্টুরেন্ট মালিক মো. সবুজ, কর্মচারী রিয়াজ হোসেন ও চৌধুরী কসাইর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মো. তারেক আজিজের আদালতে তিনজনের নামে মামলাটি দায়ের করেন আবদুল কাদের।

বিষয়টি নিশ্চিত করে আদালতের নাজির মো. আরাফাত হোসেন বলেন, ওই হোটেলটিতে প্রতারণা করে গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস বিক্রি করা হয় বলে অভিযোগ এনেছেন ভুক্তভোগী। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ মে দুপুরে ঝুমুর হোটেলে খাবার খেতে যান আবদুল কাদেরসহ অন্যরা। তারা গরুর মাংসের অর্ডার করেন। কিন্তু গরুর মাংস না দিয়ে তাদের ঘোড়ার মাংস পরিবেশন করা হয়।

বাদীর আইনজীবী আনোয়ার হোসেন জানান, গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস বিক্রি করে প্রতারণা করে আসছে হোটেলের মালিকসহ অন্যরা। প্রতারণা করার অভিযোগ হোটেল মালিকসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলে আদালত মামলাটি আমলে নিয়ে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আরও পড়ুন: জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহত

তবে হোটেলের মালিক সবুজ বলেন, ঘোড়ার মাংস বিক্রি করা হয়নি। তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।


একাত্তর/জো

দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর