নরসিংদীতে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

আপডেট : ১৫ জুন ২০২৩, ০৫:৩১ পিএম

নরসিংদীতে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দীর বাঘহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত নিহত শাহাদাৎ হোসেন (৫৮) সদর উপজেলার মাধবদী কাঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি গ্রামের মরহুম মির্জা আবু হানিফের ছেলে। তিনি নরসিংদীতে দলিল লেখকের কাজ করতেন। নিহত আরেকজন হলেন একই গ্রামের আব্দুর রহমান (৭০)। 

নিহতের স্বজনরা জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে শাহাদাৎ পার্শ্ববর্তী এলাকার একজনকে নিয়ে মাধবদী থেকে অটোরিকশাযোগে নরসিংদী রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। বাঘহাটা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুর রহমানের মৃত্যু হয় ও আরও দুইজন আহত হন। পরে শাহাদাৎ হোসেনসহ দুইজনকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নেওয়া হয়। 

আরও পড়ুন: ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে হোটেল মালিকের নামে পরোয়ানা

পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শাহাদাৎ হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

ইটাখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন ভূঁইয়া জানিয়েছেন, দুর্ঘটনায় দুইজন মারা গেছে। তারা মাধবদী থেকে নরসিংদী আসার পথে এ দুর্ঘটনা ঘটে।  


একাত্তর/এসজে 

নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর