মোংলায় গভীর রাতে বসতঘরে আগুন, শিশুসহ চারজন দগ্ধ

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৪:১৬ পিএম

বাগেরহাটের মোংলায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত স্বামী-স্ত্রীসহ তাদের দুই শিশুসন্তান অগ্নিদগ্ধ হয়েছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে অগ্নিদগ্ধ হয়েছেন ওই গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে জয়নাল খাঁন (৩৮), তার স্ত্রী কাকলী বেগম (২৮), মেয়ে বৃষ্টি আক্তার (৮) ও ছেলে জিহাদুল ইসলাম (৩)। দগ্ধদের গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন জানান, গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে দগ্ধদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ স্বামী-স্ত্রীসহ তাদের সন্তানদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

আগুনে পুড়ে ওই ভুক্তভোগীদের প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ছাই হয়ে গেছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: সাজেকে ডায়রিয়ার প্রকোপে চারজনের মৃত্যু

মোংলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনস্পেকটর লিটন হাওলাদার জানান, স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন করে আগুন লাগার খবর জানায়। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই আগুন নিভে যায় বলে জানান তিনি। 


একাত্তর/জো

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর