নোয়াখালীতে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত এক

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৭:২৮ পিএম

নোয়াখালীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

শনিবার বিকেল তিনটার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওরকোট পুলের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম মো. মানিক (৩৬)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকার বানুয়াই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

image


সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক জানান, দুপুরে সোনাইমুড়ীর জয়াগ থেকে জননী প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস জেলা শহর মাইজদীর উদ্দেশে যাচ্ছিলো। যাত্রী ছাড়া অটোটি সোনাইমুড়ী থেকে রামগঞ্জের দিকে আসছিল। এ সময় বাসটির চালক একটি ট্রাককে ওভারট্রেক করতে গেলে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো চালক মানিক মারা যায়। পরে উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। এরপর সোনাইমুড়ী-চাটখিল সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। এক পর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ঘটনার পরপরই বাসের চালক, সহকারী পালিয়ে যায়। বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর