নীলফামারীতে খামারে বিষ দিয়ে ৩০০ হাঁস হত্যার অভিযোগ

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৭:১৭ পিএম

নীলফামারীতে বিষ দিয়ে একটি খামারের অন্তত ৩০০ হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে ওই খামারের আরও অন্তত ২০০ হাঁস। সেগুলোর চিকিৎসা চলছে।

শনিবার ভোরে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামের মেসার্স বর্ষা ফার্মে এ ঘটনা ঘটে।

খামারী নুরুজ্জামান হোসেন নুরু জানান, খামারে ৫০০ হাঁস ছিল। সকাল ছয়টার দিকে মা খামারে এসে অধিকাংশ হাঁস মৃত অবস্থায় পান। এরপর খামারে এসে জীবিত ও মৃত হাঁসগুলো আলাদা করি। অসুস্থ হাঁসগুলোর চিকিৎসা চলছে। মৃত হাঁসগুলো বাজার ‍মূল্য এক লাখ টাকা। 

তার অভিযোগ, শত্রুতা করে রাতে কেউ খামারে প্রবেশ করে ফিডে বিষ মিশিয়ে ছিটিয়েছে। ওই খাবার খেয়ে তাৎক্ষণিক ৩০০ হাঁস মারা গেছে।  এঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় পশু চিকিৎসক আহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই খামারে গিয়ে অসুস্থ হাঁসগুলোর চিকিৎসা দেই। দেখে মনে হচ্ছে বিষ মিশ্রিত খাবার খাওয়ায় ৩০০ হাঁসের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোন্নাকা আলী বলেন, ওই খামারি থানায় অভিযোগ করলে পুলিশ আমাদের অবগত করবে। নমুনা পরীক্ষা করে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পুলিশকে জানাবো।

আরও পড়ুন: বর্ষার আগেই ডেঙ্গুর রুদ্রমূর্তি, পরিস্থিতি আরও অবনতির শঙ্কা

নীলফামারী সদর থানার পরিদর্শক খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, খামারীর অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবো। 


একাত্তর/এসি

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর