নোয়াখালীতে সেপটিক ট্যাংকে মিললো পাইপগান-কার্তুজ

আপডেট : ১৯ জুন ২০২৩, ১১:৩১ এএম

নোয়াখালীতে পরিত্যাক্ত সেপটিক ট্যাংক থেকে একটি দেশি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাত সোয়া ১১টার দিকে জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দত্তেরবাগ গ্রাম থেকে অস্ত্র উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইব্রাহিম খলিল ওরফে বাবু (২৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন খবরে অভিযান চালিয়ে চার মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বাবুকে গ্রেপ্তার  করা হয়। পরে তার দেওয়া তথ্যে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে পলিথিনে মোড়ানো একটি দেশে তৈরি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। 

আরও পড়ুন: লিচুর প্রলোভনে সাত বছরের শিশু ধর্ষণ, ‘ভণ্ডপীর’ গ্রেপ্তার

নোয়াখালীল পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, চুরি ও ধর্ষণ মামলাসহ সাতটি  মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা নেওয়া হয়েছে। সোমবার দুপুরের তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 


একাত্তর/এসি

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর