চেয়ারম্যান পদ খোয়ালেন সাংবাদিক হত্যায় অভিযুক্ত বাবু

আপডেট : ১৯ জুন ২০২৩, ০৭:২৮ পিএম

দলীয় পদ যাওয়ার পর এবার ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব থেকেও অপসারণ করা হয়েছে সাংবাদিক নাদিম হত্যায় প্রধান অভিযুক্ত মাহমুদুল আলম বাবুকে।

সোমবার বাবুকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। 

বাবু জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুকে গত শনিবার পঞ্চগড় থেকে গ্রেপ্তার করে র‌্যাব। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। 

একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক গোলাম রব্বানী নাদিমকে গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে হামলা করে সন্ত্রাসীরা। পরদিন হাসপাতালে মৃত্যু হয় ওই সাংবাদিকের। 

হত্যাকাণ্ডের মুল হোতা হিসেবে বাবু চেয়ারম্যানের নাম শুরু থেকেই আলোচনায় আসে। শুক্রবার তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

সাংবাদিক হত্যায় নামে বেনাকে ৪৭ আসামির মধ্যে প্রধান হিসেবে রয়েছে বাবুর নাম। 


একাত্তর/আরবি 

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। দোকানিরা বাড়তি দামে ডিম বিক্রি করায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর