রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে ৪৩৩৮ আনসার মোতায়েন

আপডেট : ২০ জুন ২০২৩, ০৫:৩৩ পিএম

রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ৪ হাজার ৩৩৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে রাজশাহীতে ১৫৫টি ভোটকেন্দ্রে ১ হাজার ৮৬০ জন এবং সিলেটে মোট ১৯০টি ভোটকেন্দ্রে ২ হাজার ২৮০ জন আনসার-ভিডিপি সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্বে   মোতায়েন করা হয়েছে।

এছাড়াও রাজশাহীতে ৭৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্য ১৫টি টিমে বিভক্ত হয়ে অস্ত্রসহ স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। প্রতি ৬টি সাধারণ ওয়ার্ডের জন্য একজন করে ৫ জন কর্মকর্তার সমন্বয়ে নির্বাচন মনিটরিং টিম এবং ৯ জন সদস্যের একটি নির্বাচন পরিচালনা টিম কাজ করছে।

image

রাজশাহী রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক কামরুন নাহার বলেন, গত ১৮ তারিখ হতে ৪ জনের সমন্বয়ে ২৪ ঘন্টার জন্য নির্বাচন কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাজশাহী জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম নির্বাচনে আনসার মোতায়েনের যাবতীয় বিষয় তদারকি করছেন।

সিলেটে সাধারণ আনসার ও ভিডিপি সদস্য ছাড়াও কর্মকর্তাসহ ৩ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য ২১টি টিমে বিভক্ত হয়ে অস্ত্রসহ স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম এবং রিজার্ভ টিম হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রয়েছে।

এ বিষয়ে সিলেটের রেঞ্জ কমান্ডার পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান বলেন, টানা বৃষ্টির মধ্যেও ভোটকেন্দ্র এবং ভোটারদের নিরাপত্তায় নির্বাচন কমিশনের সার্বিক দিক নির্দেশনায় আমরা কাজ করছি। বৃষ্টির জন্য ভোট গ্রহণে বাঁধার সৃষ্টি হবে না। মোতায়েনকৃত আনসার সদস্যদের নির্বাচন সরঞ্জামাদিসহ ভোটকেন্দ্রে যাওয়া এবং রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিভাবে তারা ফিরে আসবে ও নির্বাচনে করণীয়-বর্জনীয় এবং ইভিএম মেশিন অপারেটিং বিষয়ে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

image


একাত্তর/এআর

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর