স্ত্রীকে হত্যার পর সন্তান নিয়ে পালানো ব্যক্তি গ্রেপ্তার

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৩:৩৯ পিএম

সাভারের আশুলিয়ায় স্ত্রীকে গলাকেটে হত্যার পর সন্তান নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আর চার বছরের শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শুক্রবার দুপুরে নবীনগরে র‍্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান। 

জানা গেছে, গ্রেপ্তার ফারুক হোসেন ও নিহত শিমু আক্তারের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায়। শুক্রবার ভোরে রংপুরের পীরগাছা এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব-৪ ও র‍্যাব-১৩। 

এর আগে, ২০ জুন সকালে আশুলিয়ার কাঠগড়ার পশ্চিমপাড়ার পাঁচতলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে শিমুর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই ফারুককে আসামি করে আশুলিয়া থানায় মামলা করে নিহতের পরিবার। 

র‍্যাব-৪ অধিনায়ক জানান, গ্রাম থেকে আশুলিয়ায় এসে পোশাক কারখানায় চাকরি নেন শিমু আক্তার। হত্যাকাণ্ডের ১০-১৫ দিন আগে ফারুক হোসেনও গ্রাম থেকে এসে আশুলিয়ায় পোশাক কারখানায় চাকরি নেন ও একসঙ্গে বসবাস শুরু করেন। 

আরও পড়ুন: গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত চার

তিনি জানান, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহ ও সন্দেহের জেরে সবজি কাটার ছুরি দিয়ে শিমুকে হত্যা করে সন্তান সিয়ামকে নিয়ে পালিয়ে যান ফারুক। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসজে

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর