৪৭ গরু নিয়ে পদ্মায় ট্রলারডুবি, ১৮টি উদ্ধার

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৪:৩৭ পিএম

পদ্মায় ইঞ্জিনচালিত এক ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ২৯টি গরু ডুবে গেছে। উদ্ধার করা হয়েছে ১৮টি গরু।

শনিবার সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সূত্রকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় নৌকায় থাকা ২৪ ব্যবসায়ীর সবাই সাঁতরে উপরে উঠতে পেরেছেন। তবে, ১৮টি গরু উদ্ধার করা গেলেও বাকিগুলোর খোঁজ পাওয়া যায়নি।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে ৪৭টি গরু নিয়ে একটি ট্রলার নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। কোরবানির এসব গরু বিক্রি করতে ২৪ জন ব্যবসায়ী ওই ট্রলারে করে নারায়ণগঞ্জের একটি গরু হাটে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হরিরামপুর উপজেলার সূত্রকান্দি এলাকায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারটি ডুবে যায়। এতে গরু ব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ গরু নদীতে ডুবে যায়।

ট্রলারে থাকা গরু বেপারি খালেক মিয়া জানান, তার ৯টি গরু ছিলো। এর মধ্যে দুইটি উদ্ধার হয়েছে। বাকি ৭টির হদিস পাওয়া যাচ্ছে না। একইভাবে বেপারি, গৃহস্থ বাবলু, ফজলু, উজ্জল, আবদুল খালেকসহ ওই ট্রলারে মোট ২৪ জন লোক ছিলেন।

গরু বেপারি চৌহালী উপজেলার মুরাদপুরের মো. নূরুল ইসলাম বলেন, ৪৭টি গরু নিয়ে তারা বিক্রির জন্য ট্রলারে করে নারায়ণগঞ্জের মগড়াপাড়া হাটে যাচ্ছিলেন। নদীতে তীব্র স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। ১৮টি গরু উদ্ধার করা হলেও বাকিগুলোর খোঁজ পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলের পাশে নদীর তীরে যান স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী বনি ইসলাম। তিনি জানান, ট্রলারে রশি দিয়ে বেঁধে গরুগুলোকে নারায়ণগঞ্জে কোরবানি হাটে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। ট্রলারডুবির সময় ১৮টি গরুর রশি কেটে দেওয়া সম্ভব হয়েছিলো। দুপুর ১২টা পর্যন্ত ট্রলারসহ ২৯টি গরু নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।

ঘটনায় ব্যবসায়ীদের কেউ হতাহত হননি জানিয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। ট্রলারের নিচে ফুটো হয়ে গরুসহ সেটি নদীতে ডুবে যায়, ১৮টি গরু উদ্ধার করা গেছে। বাকি গরুগুলো উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিকল পিকআপের সহযোগিতায় এসে মাদক পেল পুলিশ

উদ্ধারকাজের সঙ্গে যুক্ত থাকা অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব বলেন, ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া গেছে। তীর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বালুমাটিতে সেটি ডুবে রয়েছে। স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের (৪৫) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। তবে তাদের বাবা এখনো নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর