বিকল পিকআপের সহযোগিতায় এসে মাদক পেল পুলিশ

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৩:৪২ পিএম

বিকল পিকআপ দেখে সহযোগিতায় এগিয়ে গিয়ে মাদকসহ এক মাদক কারবারিরে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

শনিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আটক কবির হোসেন (২৪) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কমলাপুরের বাসিন্দা।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে মহাসড়কের ওপর চাকা বিকল হয়ে পড়েছিল একটি পিকআপ। এসময় এটির সহযোগিতায় এগিয়ে যায় হাইওয়ে পুলিশের একটি দল। কিন্তু পুলিশ গাড়ির কাছাকাছি পৌঁছতেই এর চালক দৌড়ে পালানোর চেষ্টা করে।

তখন পুলিশ তাকে আটক করলে তিনি গাড়িতে ফেনসিডিল থাকার কথা জানায়। পুলিশ ফেনসিডিল জব্দসহ অভিযুক্তকে আটক করে।

আরও পড়ুন: ১৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশ সুপার আরও জানান, ওই ৬০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় চান্দিনা থানায় মামলা প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর