নোয়াখালীতে স্কুলে দুর্বৃত্তপনার অভিযোগ, বিচার দাবি

আপডেট : ২৪ জুন ২০২৩, ১০:১৬ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিভিন্ন মনীষীদের শিল্পকর্ম মুছে ফেলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগও পাওয়া গেছে। 

দুর্বৃ্ত্তদের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আইনি ব্যবস্থা গ্রহণে দাবি জানিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা। তারা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন।

শনিবার বিকেলে বিদ্যালয় থেকে সবাই এক সঙ্গে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল বের করেন। পরে কাশীপুর বাজারে এ  প্রতিবাদ কর্মসুচি পালন করে।

image


বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন তুহিনের সঞ্চালনায় এ প্রতিবাদ কর্মসুচিতে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, পরিচালনা কমিটির সদস্য আবদুস সামাদ শিপন,আলাউদ্দিন ,শাহ আলম ,মনির হোসেন খোকন ও শিক্ষার্থী হাবিবা বিনতে রিপা বক্তব্য রাখেন।

বক্তরা ঐতিহবাহী কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিল্পকর্ম ও সুনাম নষ্টকারী বখাটে ইভটিজারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। এর সুষ্ঠু বিচার না হলে ঈদের পরে সম্মিলিত কর্মসুচি দেয়ার আল্টিমেটাম দেন। 


একাত্তর/এসি

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর