ছুরিকাঘাতে নারীর মৃত্যু, স্বামীসহ আটক দুই

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৪:০৫ পিএম

কিশোরগঞ্জে এক মাদকাসক্তের ছুরিকাঘাতে এক দুই সন্তানের জননীর মৃত্যুর ঘটনায় নিহতের স্বামীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের মহিনন্দ কালাইহাটি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নারী শাবনুর আক্তার স্বপ্না (২৬) ওই গ্রামের গ্রামের আবুল কাশেমের মেয়ে ও পার্শ্ববর্তী চৌধুরীহাটি গ্রামের শহীদ মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় স্বপ্না দুই সন্তান নিয়ে কালাইহাটি গ্রামে বাবার বাড়িতে বসবাস করতেন। শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে গরু আনতে যান তিনি। এসময় সেখানে থাকা মাদকাসক্ত আল-আমিন তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনায় পরপরই পুলিশ অভিযান চালিয়ে আল আমিনকে রক্তমাখা ছুরিসহ আটক করে। আর নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে স্বপ্নার স্বামী শহীদ মিয়াকে হাসপাতাল থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আল আমিন হোসাইন জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী শহীদ মিয়া ও মাদকাসক্ত আল আমিনকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকাসক্ত আল আমিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন: গরুর লাম্পি স্কিন নিয়ে দুঃচিন্তায় ইসলামপুরের খামারিরা

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।


একাত্তর/জো

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর