মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, একজনের যাবজ্জীবন

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৫:০৩ পিএম

গাইবান্ধায় ছয় বছরের শিশুকে অপহরণ ও হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্রি নাম রতন মিয়া। তিনি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ গ্রামের বাসিন্দা। তবে রতন জামিন পেয়ে পলাতক রয়েছেন। 

ভিকটিমের নাম মো. নুরুন্নবী। সেই একই উপজেলার সোনারপাড়া গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি বিকালে রতন মিয়া এবং তার স্ত্রী লতিমন বেগম শিশুটিকে অপহরণ করেন। পরে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। 

এদিকে নুরুন্নবীর বাবা মুক্তিপণ না দিয়ে থানায় মামলা করলে দুই দিন পরে করতোয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: রূপগঞ্জে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু

গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দম ট্রাইবুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর মো. মহিবুল হক মোহন জানান, ওই মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন। রায়ে অপর দুই আসামি ভোলা মিয়া ও তার স্ত্রী লতিমন বেগমকে খালাস দেয়া হয়েছে। 


একাত্তর/এসি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর