রূপগঞ্জে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৪:২১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাওঁ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।      

নিহতেরা হলো- স্থানীয় হোড়গাঁও গ্রামের রোকনউদ্দিনের মেয়ে ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার (১২), হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন বাওচা গ্রামের রোমান মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মারিয়া (১১)  এবং নেত্রকোনার দুর্গাপুর থানাধীন তেলাচি গ্রামের সালামের মেয়ে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুবর্না আক্তার (১২)। তারা সবাই হোড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

নিহতদের পরিবারের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, দুুপুর ১২টার দিকে স্থানীয় শিশু মিয়ার পুকুরে ওই শিশুরা গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পরে দুপুর একটার দিকে স্থানীয়রা পানি থেকে উদ্ধার করে পাশের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যায়। সেখনে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পদ্মা সেতু থেকে দৈনিক আয় জানালেন সেতুমন্ত্রী

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে লাশের সুরতহাল সম্পন্ন করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর