হাতকড়া নিয়ে পালানো আসামি অস্ত্র ও হেরোইনসহ গ্রেপ্তার

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৫:৩৫ পিএম

গ্রেপ্তারের পর পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়া নিয়েই ভারত পালিয়ে যাওয়া আসামিকে অস্ত্র ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার ভোর পাঁচটায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িদহ ইউনিয়নের বাড়ীনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় পুলিশের হাত থেকে পলাতক আসামী মাসুদ রানার (২৮) সহযোগী মো. ইলিয়াসকেও (২৪) গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি জেলেপাড়া গ্রামের মো. নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে ও মাসুদ রানার সহযোগী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. ইলিয়াস (২৪)।

সোমবার দুপুরে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-৫ অধিনায়ক জানান, পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পর র‌্যাব তাকে গ্রেপ্তারে কাজ শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম চরে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। ভারত থেকে হেরোইন এনে তা বাজারজাত করার উদ্দেশ্যে প্যাকেটজাত করার সময় তার কাছ থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি বিদেশি পিস্তল ও পুলিশের হাতকড়াও উদ্ধার হয় তার কাছ থেকে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৮০ লাখ টাকা মূল্যের ৮০০ গ্রাম হেরোইন, হারিয়ে যাওয়া পুলিশের হ্যান্ডকাফ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে র‌্যাব।

সংবাদ সম্মেলনে র‌্যাব অধিনায়ক জানান, পালিয়ে গিয়ে বেশকিছু দিন ভারতে অবস্থান করে কয়েকদিন আগেই দেশে ফিরেছেন বলে গ্রেপ্তারকৃত একাধিক মাদক মামলার আসামি মাসুদ রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৪ মে একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ রানাকে আটক করে বিজিবি পোলাডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। পরে পুলিশ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে। এসময় গ্রেপ্তারকৃত আসামির মোবাইলে হেরোইনের বেশ কয়েকটি ছবি দেখা যায়। রাতে তাকে সঙ্গে নিয়ে দুর্গম চরাঞ্চলে অভিযানে যায় পুলিশ। সেখানে একটি পাটখড়ির মাচা থেকে কোটি টাকা মূল্যের এক কেজি ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: গাংনীতে মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

পুলিশ জানায়, ফেরার পথে ভোর পাঁচটার দিকে জেলেপাড়ার একটি লিচুবাগানে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে মাসুদ হাতকড়া পরিহিত অবস্থায়ই দৌড়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে যায়। এরপর পুলিশ পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যকে প্রথমে থানা থেকে প্রত্যাহার ও পরে সাময়িক বরখাস্ত করা হয়।


একাত্তর/জো

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর