পশুর হাটের ইজারাদারকে অপহরণ করে হত্যাচেষ্টা

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৬:৪৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পশুর হাটের ইজারাদার ও ব্যবসায়ী আল আমিনকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা শামসুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে।

রোববার রাতে উপজেলার মিরেরটেক বাজার এলাকার বুলবুল ভূঁইয়া সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

অপহরণের খবর পেয়ে তালতলা ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী অভিযান চালিয়ে অপহৃত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে।

অপহৃত ইজারাদার আল আমিন জানান, উপজেলার তালতলা এলাকায় পশুরহাটের ইজারা পান তিনি। পরে মিরেরটেক এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে সামসুলের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হাটটি হস্তান্তর করার জন্য হুমকি দেন। তিনি রাজি না হওয়ায় তার মাথায় পিস্তল ঠেকিয়ে মাইক্রোবাসযোগে তুলে নিয়ে হত্যাচেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালালে নয়াপুর এলাকায় রাস্তার পাশে তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

এঘটনায় সাতজনের নাম উল্লেখ করে ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত করে একটি অপহরণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন ব্যবসায়ী আল আমিন।

আরও পড়ুন: হিলি স্থলবন্দর দিয়ে কাচাঁ মরিচ আমদানি শুরু

তালতলা ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী জানান, পশুর হাটের ইজারাদারকে অপহরণ ও হত্যাচেষ্টার খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর