রাণীনগরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

আপডেট : ২৭ জুন ২০২৩, ০৫:০৮ পিএম

নওগাঁর রাণীনগরে অপহৃত দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম সোহান হোসেন (১৯)। সে উপজেলার গহেলাপুর বড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার সকালে ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। আর গ্রেপ্তার যুবককে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকা থেকে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। একই সঙ্গে অপহরণকারী যুবককেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ওই স্কুলছাত্রীকে সোহান বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বিষয়টি পরিবারকে জানান। মেয়ের পরিবার বিষয়টি জানতে পেরে সমাধানের জন্য সোহানের পরিবারকে জানালে তারা সমাধান না করে উল্টো ক্ষিপ্ত হয়ে মেয়ের পরিবারকে নানাভাবে হুমকি দিতে থাকে। 

পুলিশ আরও জানায়, ২ জুন ওই স্কুলছাত্রী বাড়ির উঠোন ঝাড়ু দেওয়ার কাজ করছিল। আর পরিবারের লোকজন বিভিন্ন কাজে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে কয়েকজনের সহযোগীতায় সোহান ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। মেয়ের পরিবার বাড়িতে এসে মেয়েকে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। কোনভাবেই মেয়েকে খুঁজে না পেয়ে মেয়ের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রাণীনগর থানায় অপহরণ মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে  অপহরণকারীকে গ্রেপ্তার করে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/এআর

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর