নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২৩, ১২:১৩ এএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মেহেদি হাসান নুর (২০) ও মো. ইব্রাহীম (১০)। তারা পার্শ্ববর্তী দুমকী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের নলদোয়ানি গ্রামের মো. সোহরাব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই ভাইয়ের বাবা সোহরাব হোসেন খুলনা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সেখানেই তারা সপরিবারে থাকতেন। রোববার মির্জাগঞ্জের উপজেলার রামপুর গ্রামে নানা আব্দুল কাদের মুসুল্লির বাড়িতে দুই ভাই মায়ের সাথে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরের দিকে দুই ভাই একত্রে নানা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করে ঘরে আসার সময় বেশি লাগায় পরিবারের লোকজন তাদের খুঁজতে যায়। একপর্যায়ে তাদের দেহ পানিতে ভাসতে দেখা যায়।

মাধবখালি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু জানান, তার বাড়ির কাছেই এই দুর্ঘটনা ঘটেছে। শহরে বড় হওয়া ও সাঁতার না জানার কারণে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় বাস চাপায় বাবা-ছেলে নিহত

কাঠাঁলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. মোকাম্মেল হোসেন জানান, নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশু মেহেদি হাসান নুর ও মো. ইব্রাহীম নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বাকেরগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা নেয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/আরএ

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর