বঙ্গবন্ধু সেতুতে একদিনেই সোয়া তিনকোটি টাকা টোল আদায়

আপডেট : ২৮ জুন ২০২৩, ১০:০৫ এএম

বঙ্গবন্ধু সেতুতে একদিনেই ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপারের মাধ্যমে তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকার টোল আদায় হয়েছে।

মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত গত একদিনে যানগুলো উল্লেখিত পরিমাণ টোল দিয়ে সেতু পারাপার হয়েছে বলে জানান বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

নির্বাহী প্রকৌশলী পাভেল জানান, গতকাল সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে।

তিনি আরও জানান, সেতুর পূর্ব টোল প্লাজায় ২৪ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। আর সেতুর পশ্চিম টোল প্লাজায় ১৭ হাজার ৭৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে এক কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা।

আরও পড়ুন: সড়কে দাঁড়িয়েই বাসে যাত্রী তোলায় তৈরি হয় যানজট

যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে বলেও জানান তিনি।


একাত্তর/এসজে

ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
পদ্মার তীব্র স্রোতে কয়েকদিন ধরেই ভাঙছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। ক্রমশ তীব্র হচ্ছে ভাঙন। এতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।
পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এ বছর ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। ফলে সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড হয়েছে।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর