মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা, কলেজছাত্র নিহত

আপডেট : ৩০ জুন ২০২৩, ০৭:০৮ পিএম

শেরপুর সদরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা দিয়ে এক কলেজছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার ঈদের দিন রাতে শেরপুর-জামালপুর মহাসড়কের কুলুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র মিশর শেরপুর সদরের টিকারচরের দিঘলদী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের দিন রাতে শেরপুর সদর উপজেলার শেরপুর-জামালপুর মহাসড়কের মোটরসাইকেল চালাচ্ছিলেন মিশর। কুলুরচর এলাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুৎ চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যান তিনি। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

আরও পড়ুন: যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/জো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর