নাবিলকে জীবিত টেনে নিয়ে মরদেহ ফেরত দিলো সাগর

আপডেট : ০১ জুলাই ২০২৩, ১২:১৯ পিএম

কুয়াকাটা সংলগ্ন চর গঙ্গামতি সাগরে গোসলে নেমে ভাটার টানে নিখোঁজ হয় কিশোর নাবিলসহ (১৬) তিন কিশোর। তাদের মধ্যে দুই জনকে জীবিত উদ্ধার করা হয়। কিন্তু অনেক খোঁজ করেও নাবিলে হদিস মেলেনি। পরে নিখোঁজের ১৩ ঘণ্টা পর জোয়ারে নাবিলের মরদেহ সৈকতে ভেসে এলে তা উদ্ধার করা হয়।

শুক্রবার রাত ১২টার দিকে সৈকতে নাবিলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মহিপুর থানার পুলিশ তা উদ্ধার করে।

নাবিলের বাড়ি কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকায়।  তার বাবার নাম বজলুর রহমান। সে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে আসা নাবিল সহপাঠী চার-পাঁচ কিশোরের সঙ্গে সাগরে গোসলে নামে। ভাটার টানে তিন জন ভেসে গেলে দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে। কিন্তু নিখোঁজ থাকে নাবিল। 

আরও পড়ুন: ফার্মগেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন

নিখোঁজের পর প্রথমে স্থানীয় লোকজন জাল টেনে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু পাওয়া যায়নি। 

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা টুরিস্ট পুলিশ ও কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা এক যোগে নাবিলের সন্ধান চালালেও তাকে খুঁজে পায়নি।


একাত্তর/এসি

বাড়ি থেকে বের হলেই সামনে খাল। একটি নয়, দুটি নয়—পরপর পাঁচ থেকে সাতটি খাল পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকারফারমা এলাকায় কোনো নিরাপদ...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
চেক ডিজঅনার মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে প্রকৃত আসামির বদলে অন্য এক নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর মহিপুর থানা-পুলিশের বিরুদ্ধে। নাম ও বাবার নামে মিল থাকায়...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর