স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৩:০৫ পিএম

নওগাঁর বদলগাছীতে এক নারীকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহত নারীর বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শনিবার দুপুরে নিজ বাসা থেকে সুখী বেগম (২৮) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

গ্ৰেপ্তার শহীদ হোসেন উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পরিবারের বরাত দিয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রায়হান হোসেন জানান, দীর্ঘদিন ধরেই স্বামী- স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিলো। শুক্রবার রাতে তাদের মধ্যে বিতণ্ডার একপর্যায়ে স্বামী শহীদ স্ত্রী সুখীকে মারপিটের পর শ্বাসরোধে হত্যা করে। পরে শনিবার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। একইসাথে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত স্বামীকে।

আরও পড়ুন: ঈদের রান্না হয়নি নিহত সাংবাদিক নাদিমের বাড়িতে

ওসি আরও জানান, নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। সুখীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর