বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৬:২৫ পিএম

কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএসজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল চারটার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং ইউনিয়নের ধনিয়াকাটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের সরলিয়া বাজার এলাকার আহমদ নবীর ছেলে শিহাব উদ্দিন ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মহালখাঁন বাজার এলাকার হাবিবুর রহমানের ছেলে নুরুল আমিন। হতাতহরা সবাই অটোরিকশার যাত্রী।

আহতদের উদ্ধার করে স্থানীয় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, বিকাল চারটার দিকে ধনিয়াকাটা বাজারের আগের পয়েন্টে মদিনা নামের একটি বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

আরও পড়ুন: প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানান, দুঘর্টনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত ও বাকী যাত্রীরা আহত হয়। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে।


একাত্তর/জো

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর