খালে একসময় হতো নৌকাবাইচ, এখন মৃতপ্রায়

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১২:২৩ পিএম

প্রভাবশালীদের দখলে বরিশালের গৌরনদীর বাটাজোর-চন্দ্রহারের একমাত্র খালটি মৃতপ্রায়। প্রতিদিনই একটু একটু করে খালের পাড় ভরাট করে দখল করছে এলাকার প্রভাবশালীরা। যে কারণে প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এক সময়ের খরস্রোতা এই খাল এখন হুমকিতে।

অন্যদিকে পানির অভাবে তিন ফসলি জমিতে শুধু একবার ফসল ফলাতে পারছেন কৃষক।

দখলে দূষণে মৃত দেখালেও গৌরনদীর বাটাজোর থেকে চন্দ্রহার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালে একসময় চলতো ট্রলার ও বড় বড় নৌকা। আয়োজন হতো নৌকাবাইচ।

কিন্তু ৫০ ফুট চওড়া এই খালের প্রস্থ এখন হয়েছে মাত্র ১০ থেকে ১৫ ফুট। এলাকার মানুষ বলছেন, প্রতিদিনই একটু একটু করে খাল দখল হয়ে গড়ে উঠছে স্থাপনা। এছাড়া দুর্গন্ধ আর দূষণে খালের পানি কোন কাজেই ব্যবহার করা যাচ্ছে না।

স্থানীয়রা জানান, কালভার্ট, বেড়া দিয়ে খাল দখল করে ফেলেছে অনেকে। অনেকে বাড়ির পাশে মাটি ফেলেও খাল ভরাট করেছেন।

কৃষকরা বলছেন, পানি প্রবাহ বন্ধ থাকায় প্রায় ৫০ হাজার হেক্টর তিন ফসলি জমিতে শুধু একটি ফসল চাষ করতে বাধ্য হচ্ছেন তারা। খাল থেকে কোন মাছও পাওয়া যাচ্ছে না।

কৃষকদের অভিযোগ, আগে ধানসহ অন্যান্য শস্য লাগানো গেলেও এখন পানির অভাবে চাষ করা বেশ কষ্টকর হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দখলদাররা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। 

খালটি পুনরুদ্ধার এবং শিগগিরই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরও পড়ুন: তারাবোর জামদানি পল্লীতে বসানো হলো ইটিপি

গৌরনদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, যারা খালটি দখল করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবো।

এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে খালটি পুনঃখননের দাবি ভুক্তভোগীদের।


একাত্তর/আরএ

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর